বই ও স্টেশনারি শপ — শর্তাবলী
"বই ও ষ্টেশনারী আইটেম অনলাইন অর্ডার" সেবা ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগসহকারে পড়ুন। অর্ডার প্রদানের মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন বলে ধরে নেওয়া হবে।
১. অর্ডার নিশ্চিতকরণ
অর্ডার জমা দেওয়ার পর একটি অর্ডার নম্বর প্রদান করা হবে, তবে এর অর্থ এই নয় যে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয়ে গেছে। প্রতিটি অর্ডার বোর্ড কর্তৃপক্ষ যাচাই করে চূড়ান্ত নিশ্চিত করবে। প্রয়োজনে যাচাইয়ের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হতে পারে।
২. কুরিয়ার খরচ
পণ্যের মূল্যের সাথে কুরিয়ার/পরিবহন খরচ অন্তর্ভুক্ত নয়। কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে এবং তা পণ্য গ্রহণের সময় পরিশোধযোগ্য (Cash On Delivery) অথবা কুরিয়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে।
৩. সর্বনিম্ন অর্ডার নিয়ম
কিছু নির্দিষ্ট পণ্যের (যেমন: ডাস্টার, শ্লেট, ব্ল্যাকবোর্ড ইত্যাদি) ক্ষেত্রে সর্বনিম্ন অর্ডার পরিমাণ নির্ধারিত আছে, যা পণ্যের নামের নিচে উল্লেখ করা থাকে। উক্ত সর্বনিম্ন পরিমাণের কম অর্ডার গ্রহণযোগ্য নয়।
৪. রিটার্ন ও ফেরত নীতি
একবার ব্যবহৃত বা ব্যবহারের জন্য উন্মুক্ত করা বই/পণ্য ফেরতযোগ্য নয়। শুধুমাত্র সরবরাহকৃত পণ্য ভুল বা ত্রুটিপূর্ণ হলে (প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে অবহিত করা সাপেক্ষে) পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে।
৫. মূল্য পরিবর্তনের নোটিশ
এই তালিকায় প্রদর্শিত মূল্য যেকোনো সময় পরিবর্তন হতে পারে। অর্ডার প্রদানের সময় প্রদর্শিত মূল্যই চূড়ান্ত বলে গণ্য হবে, তবে মুদ্রণ/প্রকাশনার খরচ পরিবর্তনের কারণে ভবিষ্যতে মূল্য পরিবর্তিত হতে পারে বলে বোর্ড কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়াই তালিকা হালনাগাদ করার অধিকার রাখে।
৬. অর্ডার ট্র্যাকিং ও রিসিপ্ট
অর্ডার নম্বর ও মোবাইল নম্বর ব্যবহার করে যেকোনো সময় অর্ডার ট্র্যাকিং পেজ থেকে অর্ডারের বর্তমান অবস্থা দেখা যাবে এবং রিসিপ্ট ডাউনলোড করা যাবে। অর্ডার নম্বর হারিয়ে গেলে বোর্ডের সাথে যোগাযোগ করুন।
বোর্ড প্রয়োজন অনুযায়ী এই শর্তাবলী যেকোনো সময় পরিবর্তন করার অধিকার রাখে। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ পেজ ব্যবহার করুন।