নম্বরপত্র
নম্বরপত্র সংগ্রহ পদ্ধতি
ফলাফল প্রকাশের পর প্রতিটি পরীক্ষার্থী নিজ নিজ নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন।
- নিজ প্রশিক্ষণ কেন্দ্র/মাদরাসার মাধ্যমে নম্বরপত্র বিতরণ করা হয়।
- নম্বরপত্র উত্তোলনের সময় রোল নম্বর ও নিবন্ধন নম্বর সাথে রাখতে হবে।
- প্রয়োজনে নির্ধারিত ফি প্রদান করে সরাসরি প্রধান কার্যালয় থেকেও সত্যায়িত কপি সংগ্রহ করা যাবে।
নম্বর বণ্টন ও বিভাগ
মুয়াল্লিম প্রশিক্ষণ সমাপনী পরীক্ষা মোট ১০টি বিষয়ে ১০০০ নম্বরে অনুষ্ঠিত হয়। প্রাপ্ত নম্বর অনুযায়ী বিভাগ নির্ধারিত হয়:
| বিভাগ | প্রতি বিষয়ে নম্বর | মোট প্রাপ্ত নম্বর |
|---|---|---|
| স্টারমার্ক | ৯০ × ১০ | ৯০০ |
| ১ম বিভাগ | ৮০ × ১০ | ৮০০ |
| ২য় বিভাগ | ৭০ × ১০ | ৭০০ |
| ৩য় বিভাগ | ৫০ × ১০ | ৫০০ |
পূর্ণমান: ১০০০ | সর্বনিম্ন কৃতকার্য নম্বর: ৫০
নম্বরপত্রের বিষয়সমূহ
| আরবি বিভাগ | জেনারেল বিভাগ |
|---|---|
| কুরআন শরিফ | বাংলা |
| তাজবীদ | গণিত |
| আরবি তরীকা তালীম | ইংরেজি |
| আরবি লিখা | জেনারেল তরীকা তালীম |
| কালিমা, আসমাউল হুসনা, হাদিস শরিফ, মাসায়িল, আস-সালাত ও দোয়া | জেনারেল লিখা |
নম্বরপত্র সংশোধনের আবেদন
নম্বরপত্রে কোনো তথ্যগত ভুল (নাম, পিতা-মাতার নাম, বিষয় ইত্যাদি বানান ভুল) পরিলক্ষিত হলে প্রমাণপত্রসহ প্রধান কার্যালয়ে লিখিত আবেদন করতে হবে। নম্বর পুনঃ নিরীক্ষণের প্রয়োজন হলে উত্তরপত্র পুনঃ নিরীক্ষণ বিভাগে আবেদন করুন।
যোগাযোগ
মোবাইল: ০১৬৩৮-১৫১৫১৫ / ০১৯১২-৭৯১৩৯৮
ইমেইল: mdjasimuddin151515@gmail.com