অনলাইন পেমেন্ট প্রফ ডাউনলোড
পেমেন্টের প্রমাণ / রশিদ ডাউনলোড
ফি জমা দেওয়ার পর আপনি সাথে সাথেই নিজের পেমেন্টের অফিসিয়াল রশিদ (প্রুফ) ডাউনলোড করতে পারবেন। এটি PDF আকারে ডাউনলোড হবে, যা ভবিষ্যতে প্রয়োজনে (আবেদন যাচাই, সনদ উত্তোলন বা অভিযোগের ক্ষেত্রে) প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।
রশিদ যেভাবে ডাউনলোড করবেন
- "ফি প্রদান" পেজে যান।
- উপরে থাকা "ফি প্রদানের পর রিশদ ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন" বাটনে ক্লিক করুন।
- খোলা বক্সে আপনার ফি জমা দেওয়ার সময় ব্যবহৃত ট্রানজেকশন আইডিটি হুবহু লিখুন।
- "ডাউনলোড" বাটনে ক্লিক করলে আপনার রশিদ স্বয়ংক্রিয়ভাবে PDF আকারে ডাউনলোড হয়ে যাবে।
পেমেন্ট সফল হয়েছে কিন্তু রশিদ পাচ্ছেন না?
এই সমস্যা সাধারণত দুই কারণে হয় — ট্রানজেকশন আইডি ভুল লেখা হয়েছে, অথবা আপনার আবেদন এখনো অফিস কর্তৃক যাচাই সম্পন্ন হয়নি। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে বিকাশ/নগদ/রকেট অ্যাপ বা মেসেজ থেকে ট্রানজেকশন আইডি আবার মিলিয়ে দেখুন — বড়/ছোট হাতের অক্ষর ও সংখ্যা ঠিক আছে কিনা যাচাই করুন।
- পেমেন্টের ১–৩ কর্মদিবস পর আবার চেষ্টা করুন — যাচাই প্রক্রিয়া সম্পন্ন হতে এই সময় লাগতে পারে।
- তারপরও রশিদ না পেলে লেনদেনের স্ক্রিনশটসহ সরাসরি অফিসে যোগাযোগ করুন।
রিফান্ড / অভিযোগ যোগাযোগ
ভুল পেমেন্ট, ডাবল চার্জ বা অন্য কোনো আর্থিক অভিযোগের জন্য নিচের নম্বরে সরাসরি যোগাযোগ করুন —
ফোন: ০১৬৩৮-১৫১৫১৫ / ০১৯১২-৭৯১৩৯৮ / ০১৭৮০-০৭৭৭৭৫ / ০১৭২৩-৪৭৭৭১৬
ইমেইল: mdjasimuddin151515@gmail.com
হোয়াটসঅ্যাপ: ৮৮০১৬৩৮১৫১৫১৫