নোটিশ
১৪৪৭ হিজরী পরীক্ষার ফি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি   •   পরীক্ষার তারিখ প্রকাশ
সকল নোটিশ »

ব্যাচভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা

ব্যাচভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা

ব্যাচভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র কী

ব্যাচভিত্তিক কেন্দ্র হলো এমন কেন্দ্র যেখানে বছরে নির্দিষ্ট কয়েকটি সময়ে (ব্যাচ আকারে) ৫০ দিন ব্যাপী আরবী বা ২৫ দিন ব্যাপী বাংলা মুয়াল্লিম প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রতিটি ব্যাচের একটি নির্দিষ্ট ব্যাচ নম্বর ও সময়সূচি থাকে, এবং প্রতি ব্যাচ শেষে নতুন ব্যাচ শুরু হয়।

ব্যাচ নম্বর কীভাবে জানবেন

  • ভর্তির সময় প্রদত্ত রেজিস্ট্রেশন কার্ড বা রশিদে ব্যাচ নম্বর উল্লেখ থাকে
  • প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বশীল মুয়াল্লিম/পরিচালকের কাছ থেকে জেনে নিতে পারবেন
  • ফলাফল বা সনদ যাচাইয়ের সময় ব্যাচ নম্বর, রেজিস্ট্রেশন নং ও মোবাইল নম্বর দিয়ে অনুসন্ধান করা যায়
  • ব্যাচ নম্বর হারিয়ে গেলে নিকটস্থ কেন্দ্র বা বোর্ড অফিসে যোগাযোগ করুন

ব্যাচভিত্তিক কেন্দ্রে আবেদন প্রক্রিয়া

  1. নিকটস্থ ব্যাচভিত্তিক কেন্দ্রে যোগাযোগ করে চলমান বা আসন্ন ব্যাচের তথ্য জেনে নিন
  2. নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিন
  3. ভর্তি ফি পরিশোধ করে আসন নিশ্চিত করুন
  4. ব্যাচ শুরুর তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করুন

নির্দিষ্ট এলাকার ব্যাচভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র ও চলমান ব্যাচের তালিকা জানতে নিচের নম্বরে যোগাযোগ করুন।

যোগাযোগ:
০১৬৩৮-১৫১৫১৫, ০১৯১২-৭৯১৩৯৮, ০১৭৮০-০৭৭৭৭৫
ইমেইল: mdjasimuddin151515@gmail.com